আমাদের কথা
আলহামদুল্লিাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যার একান্ত মেহেবানিতে এতদাঞ্চলে “নারী শিক্ষার অগ্রগতির” লক্ষে গড়ে উঠেছে “চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা”। মাদ্রাসাটি পাবলিক পরীক্ষা ও অভ্যান্তরীন পরীক্ষায় সুনামের সহিত ভালো ফলাফল করে আসছে। মাদ্রাসাটি গড়ে উঠায় অত্রাঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছেছে। এতে করে অত্র এলাকায় নারী শিক্ষার অগ্রগতি হয়েছে। আমি উক্ত প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও সফলতা কামনা করি।
মোঃ জসিম উদ্দিন
সুপারিনটেনডেন্ট
চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা
সংক্ষিপ্ত ইতিহাস
চিলাদি বালিকা দাখিল মাদ্রাসাটি মূলতঃ ফোরকানিয়া মুক্তব ছিল। মরহুম আব্দুল জলিল মুন্সী অনেকদিন যাবত মুক্তবটি চালিয়ে এসেছিলেন। ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মুক্তবটিকে এতদাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সম্প্রসারনের ব্যপারে এক আলোচনা সভার মাধ্যমে পর্যায়ক্রমে দাখিল মাদ্রাসায় রুপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সে আলোকে ০১/০১/১৯৯৬ইং থেকে ধাপে ধাপে দাখিল মাদ্রাসায় পরিনত করার জন্য শ্রেণি পাঠদান ও যাবতীয় কার্যক্রম আরম্ভ হয়েছে। অনেক ত্যাগের বিনীময় “চিলাদি বালিকা দাখিল মাদ্রাসাটি” কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড্ ২০১৪ইং সালে দাখিল একাডেমিক অনুমতি ও ২০১৭ইং সালে দাখিল একাডেমিক স্বীকৃতি এবং ২০২২ইং সালে এম.পি.ও ভূক্ত করেন।
লক্ষ্য ও উদ্দেশ্য
এতদাঞ্চলে নারী শিক্ষার অগ্রগতি ও সম্প্রসারণ করা অত্র প্রতিষ্ঠানের মুল লক্ষ্য।